A middle-aged person dies while falling in the water to death. The incident happened in the adjacent areas of Hijalpukur Anandamoyi Kali Temple in the twenty-four Parganas of Habar thana. According to local sources, the deceased was identified as Sukhan Das 50. Sewing profession sewing craftsman. It is known that the deceased was very fishing. On Sunday evening, after closing the shop, he returned home and took a big fish to catch a fish in a pond beside the house. When the people came to the pond to look for a search after looking at the house without nights returning to the pond, the local people saw the dead body of Sukhan Das and started looking into the water. At the same time, Habbar hospital declared it dead. According to the family, the deceased was infected with epilepsy. Earlier, several times, the fish fell into the water to catch fish. On Monday the body will be autopsy.
মাছ ধরতে গিয়ে মাঝ বয়সী ব্যক্তির জলে পড়ে মৃত্যু । এলাকায় শোকের ছায়া।
ঘটনাটি ঘটেছে উত্হাতর চব্বিশ পরগনা হাবড় থানার হিজলপুকুর আনন্দময়ী কালি মন্দির সংলগ্ন এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুখেন দাস ৫০। সুখেন পেশায় সেলাই কারিগর ।
মৃত ব্যক্তির খুব মাছ ধরার নেশা ছিল বলে জানা গেছে।রবিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে ফিরে এসে বড়শি নিয়ে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায়। রাত নটা নাগাদ বাড়ি ফিরছেনা দেখে খোঁজা খুঁজি করতে পুকুরে গেলে পুকুর পাড়ে ছিপ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জলে নেমে খোঁজ করতেই ভেসে ওঠে সুখেন দাসের মৃত দেহ। সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে। পরিবার সুত্রে জানা গেছে মৃত ব্যক্তি মৃগি রোগে আক্রান্ত ছিল। এর আগেও কয়েকবার মাছ ধরতে গিয়ে জলে পড়ে গিয়েছিল । সোমবার দেহ ময়নাতদন্ত করা হবে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

COMMENTS